কোচবিহারের মাথাভাঙ্গায় লোকালয়ে ঢুকে পড়ল বাইসন। ঘণ্টাখানেকের চেষ্টায় উদ্ধার করল বনদপ্তর - The News Lion

কোচবিহারের মাথাভাঙ্গায় লোকালয়ে ঢুকে পড়ল বাইসন। ঘণ্টাখানেকের চেষ্টায় উদ্ধার করল বনদপ্তর

 


দি নিউজ লায়ন; সাতসকালে কোচবিহারের মাথাভাঙ্গা ২নম্বর  ব্লকের দ্বারিকামারি  এলাকায় লোকালয়ে বাইসন দেখতে পেয়ে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার  সকালে এলাকার  বিভিন্ন স্থানে  লোকালয়ে দাপিয়ে বেড়ায়  বাইসন ।খবর দেওয়া হয় বন দফতরে। বনদপ্তরের কর্মীরা অবজারভেশনে এসে এসে বাইসনটিকে ট্রাঙ্কুলাইজ করার চেষ্টা করেন। বন দপ্তরের এক আধিকারিক  জানান  ভুট্টা খেতে বাইসনটি ঢুকে পড়ে, বেশ কয়েকঘণ্টার চেষ্টায় সেটিকে ঘুমপাড়ানি গুলিতে কাবু করা হয়।


 লোকালয়ে বাইসন দেখে শুরু হয় চিৎকার চেঁচামেচি, বাইসন দেখতে ভিড় ও জমান উৎসুক জনতা বলে জানা যায় । এলাকায়  ফসলের ক্ষয় ক্ষতি হয় বলে স্থানীয় বাসিন্দারা জানান। মাথাভাঙ্গার বনবিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে বনদপ্তরের কর্মীরা বাইসন টিকে  উদ্ধার করে চিলাবাতা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, যে অঞ্চলে বাইসন ঢুকে পড়েছিল সেটি একেবারেই বনাঞ্চল লাগোয়া এলাকা। এর আগেও এই এলাকায় একাধিক বার বন্যপ্রাণী ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। তবে বনদপ্তর সতর্ক রয়েছে বনকর্মীরা নিয়মিত ওই এলাকায় পরিদর্শনে যান।


 এ দিন যে বাইসনটি লোকালয়ে ঢুকে পড়েছিল সেটিকে দ্রুত লোকালয় থেকে সরিয়ে নিয়ে যাওয়া গিয়েছে। এলাকার বাসিন্দাদের অনুরোধ করা হয়েছে বন্যপ্রাণী ঢুকে পড়ার ঘটনা ঘটলেই তারা নিজেরা কোনরকম পদক্ষেপ না নিয়ে যত দ্রুত সম্ভব বনদপ্তরকে যেন বিষয়টি জানান। তাহলে কোন রকম বিপত্তি ছাড়াই বন্যপ্রাণীর লোকালয় থেকে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.